⚠️ সতর্কতা!
এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
সব ধরনের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
সেবা খুঁজি
এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
শেষ আপডেট: October 3, 2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ডিগ্রি, মাস্টার্স কিংবা প্রফেশনাল কোর্সের মূল সনদপত্র বা সার্টিফিকেট (Original Certificate) তোলার সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই নানা ভোগান্তিতে পড়েন।
জরুরি বা সাধারণ নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সার্টিফিকেট উত্তোলনের সঠিক আবেদন পদ্ধতি, অনলাইন ফি বা সার্ভিস চার্জ জমার নিয়ম এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র ও সত্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন এক জায়গায়।
সাময়িক সনদ বা প্রোভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate) সংগ্রহের পর নির্দিষ্ট সময় অতিবাহিত হলে কিংবা উচ্চশিক্ষা ও চাকরির আবেদনের (Job Application) জন্য NU Original Certificate বা মূল সনদের প্রয়োজন হয়।
| ১. অনার্সে অকৃতকার্য এবং রেজিস্ট্রেশনের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে এবং তার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেলে, অর্জিত ক্রেডিটের (১০০+ ক্রেডিট) ভিত্তিতে তাকে অনার্স কোর্সের পরিবর্তে পাস ডিগ্রি (Degree Pass Course) সমতুল্য সনদপত্র প্রদান করা হয়। এই ধরনের শিক্ষার্থীদের জন্য ইস্যুকৃত সাময়িক সনদপত্র (Provisional Certificate) এবং নম্বরপত্রই (Academic Transcript) চূড়ান্ত দলিল হিসেবে গণ্য হয়। এই শিক্ষার্থীরা পরবর্তীতে আলাদা করে অনার্স বা ডিগ্রি কোর্সের কোনো মূল সনদপত্র (Original Certificate) উত্তোলন করতে পারবেন না। |
| ২. কোর্স অসম্পূর্ণ রাখা শিক্ষার্থী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ডিগ্রি (পাস) বা মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে একাধিক পরীক্ষায় অংশ নেওয়ার পরও যদি কোনো শিক্ষার্থী সব বিষয়ে উত্তীর্ণ হতে না পারেন বা কোর্স সম্পন্ন না করেন, তবে তিনি কোনো সাময়িক সনদ (Provisional Certificate) বা মূল সনদ (Original Certificate) পাওয়ার যোগ্য হবেন না।
সনদপত্র পাওয়ার মূল শর্ত: ডিগ্রি অর্জন এবং সাময়িক বা মূল সনদপত্র উত্তোলনের প্রধান শর্ত হলো— নির্ধারিত সিলেবাস ও নিয়ম অনুযায়ী সকল বিষয়ে আলাদাভাবে উত্তীর্ণ হয়ে সাফল্যের সাথে সম্পূর্ণ কোর্স শেষ (Complete) করতে হবে। |
|
৳ ৬০৬/-
|
|---|
|
ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট বা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারেন।
|
বি: দ্র: মূল সনদ (Main Certificate) নেয়ার সময় সাময়িক সনদের মূল কপি জমা দিতে হবে এবং এটা আপনাকে National University (NU) গাজীপুরে এসে সংগ্রহ করতে হবে।
|
|
কোন কোন ভুলের কারণে আবেদন সেন্ডব্যাক (Send Back) হয়?
| ভুল বা অস্পষ্ট ডকুমেন্ট আপলোড: অন্য কারো তথ্য আপলোড করা, ঝাপসা/অস্পষ্ট স্ক্যান কপি দেওয়া বা প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন: এডমিট/রেজিস্ট্রেশন কার্ড) বাদ দেওয়া। |
| আবেদন ফরমে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর না থাকা: আবেদন ফরমটি ডাউনলোড করে তাতে নিজ কলেজের অধ্যক্ষের স্বাক্ষর ও সিল না নিয়ে জমা দেওয়া। |
| ভুল তথ্য প্রদান: নাম, রেজিস্ট্রেশন নম্বর বা পাসের সন ভুল দেওয়া। এমন হলে আবেদনটি বাতিল হবে ও জমাকৃত অর্থ অফেতযোগ্য। |
| 💡 পরামর্শ: কোনো বড় ধরনের ভুল হলে বা আবেদন আটকে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মেইন ক্যাম্পাসের আইসিটি সেল (ICT Cell) বা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে সরাসরি যোগাযোগ করে লিখিত আবেদনের মাধ্যমে তথ্য সংশোধন করিয়ে নেওয়া সম্ভব। |


আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।
বিশেষজ্ঞ পরামর্শ নিন
Amzad Hossenহোয়াটসঅ্যাপে মেসেজ করুন
মেসেজ করুনসরাসরি কথা বলুন
কল করুনইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন
ইমেইল পাঠান