হারানো/দ্বি-নকল (Duplicate) সার্টিফিকেট উত্তোলন করুন NU

⚠️ সতর্কতা!

এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই পেজের কোনো কন্টেন্ট কপি, স্ক্রিনশট, স্নিপ বা ডাউনলোড করা যাবে না।
সব ধরনের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

হারানো/দ্বি-নকল (Duplicate) সার্টিফিকেট উত্তোলন করুন NU

শেষ আপডেট: October 3, 2026

সমস্ত সেবা
হারানো/দ্বি-নকল (Duplicate) সনদ উত্তোলন করুন-জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) হারানো/দ্বি-নকল সার্টিফিকেট ও নম্বরপত্র/মার্কশিট তোলার নিয়ম, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) অধীনে পড়াশোনা শেষ করার পর মূল সনদ বা মার্কশিট হারিয়ে যাওয়া একটি স্বাভাবিক উদ্বেগজনক বিষয়। তবে সঠিক ও নির্ধারিত নিয়ম মেনে আবেদন করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বি-নকল (Duplicate) সার্টিফিকেট বা মার্কশিট উত্তোলন করা বেশ সহজ ও ঝামেলাহীন।

যদি আপনি ভুলবশত আপনার মূল সনদপত্র, নম্বরপত্র বা প্রবেশপত্র হারিয়ে থাকেন, তবে পুনরায় দ্বি-নকল ডকুমেন্ট উত্তোলনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

 

প্রথম ও প্রধান কাজ:

সার্টিফিকেট বা মার্কশিট হারানোর পর প্রথম কাজ হলো নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি (General Diary) করা। জিডিতে আপনার নাম, পিতা-মাতার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ, পাস করার সাল এবং কীভাবে ডকুমেন্টটি হারিয়ে গেছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

জিডি সম্পন্ন হওয়ার পর একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় হারানো সংক্রান্ত বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনে আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং হারানো কাগজপত্রের বিবরণ সংক্ষিপ্তভাবে উল্লেখ থাকতে হবে।

 

পরামর্শ ও সতর্কতা:

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আবেদন যাচাই-বাছাই শেষে নির্দিষ্ট সময় পর দ্বি-নকল (Duplicate) মূল সনদপত্র বা মার্কশিট ইস্যু করা হয়। অনলাইনে আবেদনের বর্তমান স্ট্যাটাস সহজেই ট্র্যাকিং করা সম্ভব। তাই ভুয়া কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি অফিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলন করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি।

আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
৳২৮০০/-
ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট বা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারেন।
অফিসিয়াল তথ্য: রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, সার্টিফিকেট, নম্বরপত্র/মার্কশিট প্রতি কপি সংশোধনে ৭০৭/- টাকা ব্যাংক চার্জসহ।
দ্বি-নকল Duplicate সার্টিফিকেট উত্তোলন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
দ্বি-নকল (Duplicate) সনদ উত্তোলন করতে কি কি কাগজপত্র লাগে? +
১। থানার জিডি কপি
২। পত্রিকার বিজ্ঞাপন কপি
৩। কলেজ অধ্যক্ষের সুপারিশ
৪। রেজিস্ট্রেশন কপি
৫। এডমিট কপি
৬। জাতীয় পরিচয়পত্র (NID)
৭। হারিয়ে যাওয়া সনদের কপি (যদি থাকে)
দ্বি-নকল (Duplicate) ডকুমেন্ট কী এবং কেন এটি উত্তোলন করা প্রয়োজন? +
সহজ কথায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ডকুমেন্ট (যেমন: মূল সার্টিফিকেট, নম্বরপত্র/মার্কশিট বা প্রবেশপত্র/রেজিঃ কার্ড) কোনো কারণে হারিয়ে গেলে, চুরি হলে, পুড়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যে হুবহু নতুন অফিসিয়াল কপি তুলে দেওয়া হয়, তাকেই দ্বি-নকল (Duplicate) ডকুমেন্ট বলে।
মূল সনদ হারিয়ে গেলে সর্বপ্রথম কী করতে হবে? +
সর্বপ্রথম নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করতে হবে এবং একটি দৈনিক জাতীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিতে হবে।
দ্বি-নকল (Duplicate) ডকুমেন্টের আবেদন কি অফলাইনে করা সম্ভব? +
না, অফলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) সমস্ত দ্বি-নকল (Duplicate Issue) ডকুমেন্ট—যেমন হারানো বা ক্ষতিগ্রস্ত সার্টিফিকেট, মার্কশিট কিংবা এডমিট কার্ড—উত্তোলনের আবেদন বাধ্যতামূলকভাবে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হয়।
ব্যাংক ফি জমা না দিলে কি আবেদনের কার্যক্রম শুরু হবে? +
না, ফি জমা না দিলে আপনার আবেদনটি কোনোভাবেই প্রসেস (Process) করা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বি-নকল (Duplicate) সার্টিফিকেট, নম্বরপত্র বা যেকোনো ডকুমেন্টের জন্য অনলাইনে ফরম পূরণ করার পর নির্ধারিত ব্যাংক ফি বা সোনালী সেবা ফি জমা দেওয়া বাধ্যতামূলক। আপনি ফি সফলভাবে পরিশোধ করার পরই কেবল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বি-নকল (Duplicate) ডকুমেন্ট হাতে পেতে কতদিন সময় লাগে? +
অনলাইনে সফলভাবে আবেদন ও ফি পরিশোধের পর আবেদনের ধরন অনুযায়ী ডকুমেন্ট হাতে পেতে সময় নির্ধারিত হয়:
সাধারণ আবেদন (Regular Application): আবেদনের পর সাধারণত ১৫ থেকে ২১ কার্যদিবস (শনিবার থেকে বৃহস্পতিবার, সরকারি ছুটি ব্যতীত) সময় লাগে।
বিশেষ পরামর্শ: যাদের দ্রুততম সময়ের মধ্যে ডকুমেন্টের প্রয়োজন বা জরুরি সহায়তার দরকার, তারা সরাসরি "সেবা খুঁজি" (Sebakhunji) টিমের সাথে যোগাযোগ করে দ্রুততম উপায়ে সার্ভিস গ্রহণ করতে পারেন।
মূল সনদে ভুল থাকলে দ্বি-নকল (Duplicate) সনদের আবেদন করলে কি তা সংশোধন হয়ে আসবে? +
না, দ্বি-নকল সনদের আবেদন করলে ভুল তথ্য সংশোধন হয়ে আসবে না। দ্বি-নকল (Duplicate) সার্ভিসটি শুধুমাত্র মূল সার্টিফিকেট, মার্কশিট বা এডমিট কার্ড/রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হয়ে গেলে হুবহু আগের তথ্যের আরেকটি কপি তোলার জন্য তৈরি। আপনার আগের নথিতে যে তথ্য ছিল, দ্বি-নকল কপির মধ্যেও ঠিক সেটাই থাকবে।
মূল সনদে ভুল থাকলে সঠিক তথ্য পেতে কী করতে হবে? +
তথ্য সংশোধনের নিয়ম: সনদে থাকা যেকোনো ধরনের ভুল (বানান ভুল, নাম পরিবর্তন ইত্যাদি) ঠিক করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লগইন পোর্টালে গিয়ে "Correction" (সনদ/নম্বরপত্র সংশোধন) অপশনে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ নোট:

মূল কপি থাকা সত্ত্বেও, দেশে/বিদেশে কোনো সরকারি বা বেসরকারি কাজে যদি দ্বি-নকল (duplicate issue) উত্তোলনের প্রয়োজন হয়, তাহলে উল্লেখিত ধাপ সঠিকভাবে অনুসরণ করলে সহজেই আবেদন করা যাবে।

কলেজ অধ্যক্ষের সুপারিশসহ নির্ধারিত আবেদনপত্র প্রস্তুত করে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। প্রয়োজনে আবেদনপত্রের সঙ্গে থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) অথবা পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন সংযুক্ত করতে হবে (শর্ত প্রযোজ্য)।

Duplicate সনদ উত্তোলনে প্রয়োজনীয় কাগজপত্র

দ্বি-নকল (Duplicate issue) সনদ উত্তোলনের আবেদনের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ফাইল সাবমিট করবেন।
১। জিডি (GD) কপি
২। বিজ্ঞাপন কপি
৩। কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র
৪। রেজিস্ট্রেশন কপি
৫। এডমিট কপি
৬। মূল/সাময়িক সনদের কপি
৭। মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট কপি
৮। জাতীয় পরিচয়পত্র (NID)
৯। হারিয়ে যাওয়া সনদের কপি (যদি থাকে)

Admit Duplicate issue.jpg

Admit Duplicate issue.jpg

Regi Duplicate issue.jpg

Regi Duplicate issue.jpg

Old Regi Duplicate issue

Old Regi Duplicate issue

Old Admit Duplicate issue

Old Admit Duplicate issue

সেবা নিতে চান?

আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।