⚠️ সতর্কতা!
এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
সব ধরনের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
সেবা খুঁজি
এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
শেষ আপডেট: June 5, 2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধীনে অনার্স, ডিগ্রি, মাস্টার্স বা প্রফেশনাল কোর্স সফলভাবে সম্পন্ন করার পর একজন শিক্ষার্থীর প্রথম ও প্রধান অর্জন হলো সাময়িক সনদপত্র এবং মার্কশিট বা নম্বরপত্র। উচ্চশিক্ষা থেকে শুরু করে পেশাগত জীবন—প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে এই নথিপত্র দুটি কেন অপরিহার্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, যেসব নিয়মিত (Regular) শিক্ষার্থী কোনো বিষয়ে অকৃতকার্য না হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্নাতক (অনার্স/ডিগ্রি/মাস্টার্স ) সম্পন্ন করেন, তাদের সাময়িক সনদ এবং নম্বরপত্র/মার্কশিট সরাসরি সংশ্লিষ্ট কলেজে পাঠিয়ে দেওয়া হয়। ফলে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে এটি তুলতে হয় না।
তবে, যেসব শিক্ষার্থী পুরো কোর্সের যেকোনো বর্ষে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়ে পরবর্তীতে মানউন্নয়ন (Improvement) বা অনিয়মিত (Irregular) হিসেবে পরীক্ষায় অংশ নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, তাদের সনদ ও নম্বরপত্র সরাসরি কলেজে পাঠানো হয় না।
এ ধরনের অনিয়মিত বা মানউন্নয়ন দেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন সার্ভিস পোর্টালে (Student Login) নিজস্ব অ্যাকাউন্টে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হয় এবং নির্ধারিত সার্ভিস চার্জ জমা দিয়ে গাজীপুর মূল ক্যাম্পাস থেকে সাময়িক সনদ ও নম্বরপত্র সংগ্রহ করতে হয়।
| চাকরির আবেদনের জন্য (Job Applications): সরকারি (যেমন: বিসিএস, ব্যাংক, সরকারি দপ্তর) কিংবা বেসরকারি সংস্থায় চাকরির আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার মূল প্রমাণ হিসেবে সাময়িক সনদপত্র ও চূড়ান্ত মার্কশিটের কপি জমা দিতে হয়। যেহেতু মূল সনদ (Original Certificate) পেতে কিছুটা সময় লাগে বলে সাময়িক সনদই তাৎক্ষণিক বৈধ প্রমাণপত্র হিসেবে কাজ করে। |
| উচ্চশিক্ষায় ভর্তি (Higher Education Admission): জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশন (যেমন: মাস্টার্স, এমবিএ বা প্রফেশনাল কোর্স) ভর্তি হতে চাইলে সাময়িক সনদপত্র ও মার্কশিট জমা দেওয়া বাধ্যতামূলক। |
| পেশাগত স্বীকৃতি ও প্রমোশন: বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরির স্থায়ীকরণ (Job Confirmation) বা প্রমোশনের ক্ষেত্রে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা মূল্যায়নের জন্য কর্তৃপক্ষের কাছে এই সনদ ও মার্কশিট উপস্থাপন করতে হয়। |
| বিদেশ গমন বা স্কলারশিপ (Scholarships & Foreign Processing) : বিদেশ গমন, বিশেষ করে স্কলারশিপ বা ওয়ার্ক পারমিটের জন্য ফাইল প্রসেসিং করতে প্রোভিশনাল সার্টিফিকেট ও নম্বরপত্রের কপি প্রাথমিক অ্যাটেস্টেড দলিল হিসেবে প্রয়োজন হয়। |
| মূল সনদ (Original Certificate) উত্তোলনের ভিত্তি: পরবর্তীতে মূল সনদ (Original Certificate) উত্তোলনের আবেদনের সময় পূর্বের সাময়িক সনদ এবং চূড়ান্ত বর্ষের মার্কশিটের তথ্য প্রয়োজন হয়। |
সহজ কথায়, মূল সনদ (অরিজিনাল সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আপনার পুরো শিক্ষাজীবন ও অর্জিত ডিগ্রির একমাত্র প্রাতিষ্ঠানিক ও আইনি স্বীকৃতি দেয় এই সাময়িক সনদ এবং মার্কশিট।
|
৳ ৫০৫/-
|
|---|
|
যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট সাথে যুক্ত হয়, তাহলে টোটাল ব্যাংক ফি হবে ১২২০/- টাকা।
ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট বা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারেন।
|
|
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী (২০২২ সাল থেকে কার্যকর):
|
|---|
|
রেগুলার শিক্ষার্থী : (যেসকল শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন) → সে সকল শিক্ষার্থীদের সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Provisional Certificat & Academic Transcript) সরাসরি সংশ্লিষ্ট কলেজে পাঠানো হয়; এই কারণে ব্যাংক চার্জ বা ফি দিতে হয় না।
|
|
অন্যদিকে, ইমপ্রুভ বা অনিয়মিত পরীক্ষার্থী → সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Provisional Certificat & Academic Transcript) জাতীয় বিশ্বঃ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নির্ধারিত সময় পর সংগ্রহ করতে হবে; এখানে ব্যাংক চার্জ প্রযোজ্য হবে।
|






আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।
বিশেষজ্ঞ পরামর্শ নিন
Amzad Hossenহোয়াটসঅ্যাপে মেসেজ করুন
মেসেজ করুনসরাসরি কথা বলুন
কল করুনইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন
ইমেইল পাঠান