হোমপেজে ফিরুন
WhatsApp
Email
শর্তাবলী (Terms & Conditions)
Seba Khunji (সেবা খুঁজি)-এ আপনাকে স্বাগতম। sebakhunji.com- আমাদের অনলাইন/অফলাইন সার্ভিস সেন্টারের মাধ্যমে যেকোনো সেবা গ্রহণ করার ক্ষেত্রে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। অনুগ্রহ করে যেকোনো সেবা বুকিং বা গ্রহণের আগে শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
১. সেবার সাধারণ নিয়মাবলী (General Service Terms)
- সেবা খুঁজি একটি অনলাইন ও অফলাইন ভিত্তিক সেবা প্রদানকারী পোর্টাল। আমরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেবা (যেমন: জাতীয় বিশ্ববিদ্যালয়, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ড অধীনে মূল সনদ সমূহ, সংশোধনীয় আপডেট, ডকুমেন্ট প্রসেসিং), সরকারি, আইটি ও কম্পিউটার বিষয়ক ডিজিটাল সেবা প্রদান করে থাকি।
- তথ্য ও নথিপত্রের সঠিকতা: সেবা গ্রহণের জন্য গ্রাহককে অবশ্যই সঠিক, নির্ভুল ও বৈধ নথিপত্র (Documents) প্রদান করতে হবে। গ্রাহক কর্তৃক ভুল বা ভুয়া তথ্য প্রদানের কারণে কোনো আবেদন বা সেবা বাতিল কিংবা অকৃতকার্য হলে, তার জন্য সেবা খুঁজি (Seba Khunji) কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
২. সেবা প্রদান এবং সময়সীমা (Service Delivery & Timeline)
- সেবা সম্পন্ন করার সময়সীমা: প্রতিটি সেবার ধরন অনুযায়ী তা সম্পন্ন করার একটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা থাকবে, যা সেবা গ্রহণের সময় গ্রাহককে স্পষ্টভাবে অবহিত করা হবে।
৩. পেমেন্ট ও রিফান্ড পলিসি (Payment & Refund Policy)
- অগ্রিম পেমেন্ট ও সরকারি ফি নীতিমালা: নির্দিষ্ট কিছু ডিজিটাল সেবা, সরকারি চালান এবং প্রাতিষ্ঠানিক আবেদন প্রক্রিয়াকরণের সুবিধার্থে গ্রাহককে সার্ভিস চার্জের সম্পূর্ণ বা আংশিক পেমেন্ট এবং প্রয়োজনীয় সরকারি/প্রাতিষ্ঠানিক ফি অগ্রিম (Advance) প্রদান করতে হবে। অগ্রিম ফি পরিশোধের পরই কেবল আবেদনের কাজ শুরু করা হবে।
- কাজ শুরু হওয়ার পর বাতিলকরণ: আবেদনের প্রক্রিয়া বা কাজ শুরু হয়ে যাওয়ার নির্দিষ্ট সময়ের পর গ্রাহক নিজ থেকে সেবা বাতিল করতে চাইলে, প্রদানকৃত অগ্রিম পেমেন্ট বা প্রসেসিং ফি অফেরতযোগ্য (Non-Refundable) বলে বিবেচিত হবে।
- গাফলতি বা ত্রুটিতে রিফান্ড/সমন্বয়: কারিগরি ত্রুটি কিংবা আমাদের কোনো অবহেলা/গাফিলতির কারণে নির্দিষ্ট সেবাটি প্রদানে আমরা সম্পূর্ণ ব্যর্থ হলে, নীতিমালার নিয়মানুযায়ী গ্রাহকের পরিশোধিত টাকা পূর্ণ ফেরত (Refund) দেওয়া হবে অথবা পরবর্তী সেবায় সমন্বয় (Adjust) করা হবে।
৪. অফলাইন সার্ভিস সেন্টার সংক্রান্ত নিয়ম (Offline Center Terms)
- আমাদের অফলাইন সেন্টারে (কলমেশ্বর,জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপজিটে এসে সরাসরি সেবা নেওয়ার সুযোগ রয়েছে ।
- অফলাইনে কাজের জন্য জমাকৃত যেকোনো মূল নথিপত্র (Original Documents) বা সার্টিফিকেট সেবা সম্পন্ন হওয়া মাত্রই নিজ দায়িত্বে বুঝে নিতে হবে। পরবর্তীতে কোনো কাগজ বা ডকুমেন্ট হারানোর বিষয়ে কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না।
৫. থার্ড-পার্টি ও সরকারি পোর্টাল সংক্রান্ত সীমাবদ্ধতা (Limitation of Liability)
- আমরা গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন সরকারি পোর্টাল, ট্যাক্স বা টিকিট বুকিং সিস্টেম এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে থাকি। সেসব বাহ্যিক ওয়েবসাইটের কারিগরি ত্রুটি, ডেটা এন্ট্রি ভুল বা নিয়ম পরিবর্তনের কারণে কোনো সমস্যা হলে সেবা খুঁজি টিম দায়ী থাকবে না।
৬. তথ্য নিরাপত্তা ও গোপনীয়তা নীতি (Privacy & Data Protection):)
- সেবা গ্রহণের উদ্দেশ্যে গ্রাহক যেসকল ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র (NID), একাডেমিক সনদপত্র, ছবি বা সংবেদনশীল নথিপত্র আমাদের সাথে শেয়ার করবেন, তা সম্পূর্ণ গোপন ও নিরাপদ রাখা হবে। আমাদের কোনো অবহেলা বা গাফিলতির কারণে গ্রাহকের কোনো তথ্য বা সংবেদনশীল নথি চুরি কিংবা অপব্যবহার হলে সেবা খুঁজি (Seba Khunji) কর্তৃপক্ষ তার পূর্ণ দায়ভার গ্রহণ করবে এবং সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে দায়ী পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা হবে।
৭. মেধা সম্পত্তি (Intellectual Property)
- Seba Khunji (সেবা খুঁজি) ওয়েবসাইটের লোগো, কনটেন্ট, ডিজাইন, ইউজার ইন্টারফেস এবং ব্র্যান্ডের নাম আমাদের নিজস্ব সম্পত্তি। লিখিত অনুমতি ছাড়া আমাদের ওয়েবসাইটের কোনো কনটেন্ট কপি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৮. শর্তাবলী পরিবর্তন ও প্রযোজ্য আইন (Changes & Governing Law)
- যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্ধন করার অধিকার সেবা খুঁজি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৯. যোগাযোগ ও সাপোর্ট (Contact Us)
আমাদের যেকোনো সেবা বা এই শর্তাবলী নিয়ে আপনার কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন:
- ওয়েবসাইট: sebakhunji.com
- ইমেইল: contact@sebakhunji.com
- হেল্পলাইন: +8801590050059
- অফিস ঠিকানা: কলমেশ্বর, জাতীয় বিশ্ববিদ্যালয়-১৭০৪,গাজীপুর, বাংলাদেশ
সেবা নিতে চান?
আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।
পরামর্শক
বিশেষজ্ঞ পরামর্শ নিন
Amzad Hossenহোয়াটসঅ্যাপে মেসেজ করুন
মেসেজ করুন২৪/৭
সরাসরি কথা বলুন
কল করুনইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন
ইমেইল পাঠান