Original Certificate সার্টিফিকেট উত্তোলন নিয়ম NU

⚠️ সতর্কতা!

এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই পেজের কোনো কন্টেন্ট কপি, স্ক্রিনশট, স্নিপ বা ডাউনলোড করা যাবে না।
সব ধরনের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

Original Certificate সার্টিফিকেট উত্তোলন নিয়ম NU

শেষ আপডেট: October 13, 2026

সমস্ত সেবা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাসকৃত মূল সনদ উত্তোলন ও সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি

NU Original Certificate: National University Bangladesh - মূল সনদ (Original Certificate) আবেদন ও সংগ্রহের নিয়ম!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ডিগ্রি, মাস্টার্স কিংবা প্রফেশনাল কোর্সের মূল সনদ বা Original Certificate তোলার সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই নানা ভোগান্তিতে পড়েন। .

জরুরি বা সাধারণ নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলন সঠিক আবেদন পদ্ধতি, অনলাইন ফি বা সার্ভিস চার্জ জমার নিয়ম এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র ও সত্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন এক জায়গায়। .

কেন মূল সনদপত্র বা সার্টিফিকেট (Original Certificate) আবেদন করবেন?

সাময়িক সনদ বা প্রোভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate) সংগ্রহের পর নির্দিষ্ট সময় অতিবাহিত হলে মূল সনদের প্রয়োজন হয়। . এছাড়া উচ্চশিক্ষা ও চাকরির আবেদনের (Job Application) জন্যও NU Original Certificate তোলা আবশ্যক। .

 

কারা মূল সনদ বা সার্টিফিকেট (Original Certificate) পাবেন না?

১. অনার্সে অকৃতকার্য এবং রেজিস্ট্রেশনের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে এবং তার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেলে এই সমস্যা হয়। .

অর্জিত ক্রেডিটের (১০০+ ক্রেডিট) ভিত্তিতে তাকে অনার্স কোর্সের পরিবর্তে পাস ডিগ্রি (Degree Pass Course) সমতুল্য সনদপত্র প্রদান করা হয়। .

এই ধরনের শিক্ষার্থীদের জন্য ইস্যুকৃত সাময়িক সনদপত্র (Provisional Certificate) এবং নম্বরপত্রই (Academic Transcript) চূড়ান্ত দলিল হিসেবে গণ্য হয়। . এই শিক্ষার্থীরা পরবর্তীতে আলাদা করে অনার্স বা ডিগ্রি কোর্সের কোনো মূল সনদ (Original Certificate) উত্তোলন করতে পারবেন না। .

২. কোর্স অসম্পূর্ণ রাখা শিক্ষার্থী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ডিগ্রি (পাস) বা মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে একাধিক পরীক্ষায় অংশ নেওয়ার পরও যদি কোনো শিক্ষার্থী সব বিষয়ে উত্তীর্ণ হতে না পারেন, এবং কোর্স সম্পন্ন না করেন। .

এমন ক্ষেত্রে তিনি কোনো সাময়িক সনদ (Provisional Certificate) বা মূল সনদ (Original Certificate) পাওয়ার যোগ্য হবেন না। .

সনদপত্র পাওয়ার মূল শর্ত: ডিগ্রি অর্জন এবং সাময়িক বা মূল সনদ উত্তোলনের প্রধান শর্ত হলো নির্ধারিত সিলেবাস ও নিয়ম অনুযায়ী সকল বিষয়ে আলাদাভাবে উত্তীর্ণ হওয়া। . একই সাথে সাফল্যের সাথে সম্পূর্ণ কোর্স শেষ (Complete) করতে হবে। .

আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
৳ ৬০৬/-
ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট বা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারেন। .
NU Original Certificate উত্তোলন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর।
মূল সার্টিফিকেট উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী? . +
  1. কলেজ অধ্যক্ষের সুপারিশসহ একটি আবেদন ফরম।
  2. রেজিস্ট্রেশন কার্ড।
  3. এডমিট কার্ড।
  4. সাময়িক সনদ।
  5. মার্কশিট/নম্বরপত্র।
  6. জাতীয় পরিচয়পত্র (NID)- সাপোর্ট ডকুমেন্ট। .
অনলাইন রেজাল্ট শিট (Online Marksheet) দিয়ে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সার্টিফিকেট তোলা যায়? +

না, অনলাইন রেজাল্ট শিট দিয়ে মূল সনদের আবেদন করা যায় না। .আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল মূল মার্কশিট (Marks Certificate) বাধ্যতামূলক। .

যদি মূল মার্কশিট আপনার কাছে না থাকে, তবে প্রথমে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মূল মার্কশিট তুলে নিতে হবে। .পরবর্তীতে সেই মার্কশিট বা কপি ব্যবহার করে মূল সনদ (Original Certificate Application) আবেদন করতে হবে। .

সাময়িক সনদ (Provisional Certificate) হারিয়ে বা নষ্ট হয়ে গেলে করণীয় কী? +

মূল সনদের (Original Certificate) আবেদনের জন্য সাময়িক সনদ স্ক্যান কপি ও হার্ড কপি জমা দেওয়া বাধ্যতামূলক। .কোনো কারণে সাময়িক সনদ (সার্টিফিকেট) হারিয়ে বা নষ্ট হলে সরাসরি মূল সনদের আবেদন করা যায় না। .

এই পরিস্থিতিতে নির্দিষ্ট নিয়মে আপনাকে দ্বি-নকল (Duplicate issue) সাময়িক সনদ তুলতে হবে। .

মূল সনদ (Main Certificate) উত্তোলন করতে কত দিন সময় লাগে? +

আবেদনের পর সাধারণত ১৫-২১ কর্মদিবস সময় লাগতে পারে। .তবে পুরনো ব্যাচ এবং প্রফেশনাল কোর্সের জন্য আরো বেশি সময় লাগতে পারে। .

জরুরি প্রয়োজনে “সেবা খুঁজি“ টিমের সাথে যোগাযোগ করুন।

আমার মূল সনদ হারিয়ে গেছে, করণীয় কি? +

মূল সনদ হারিয়ে গেলে আপনাকে দ্বিনকল (Duplicate) মূল সনদের আবেদন করতে হবে। .

দ্বিনকল মূল সনদ উত্তোলনের নিয়মঃ
  1. জিডি করা: নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করুন।
  2. পত্রিকায় বিজ্ঞপ্তি: যেকোনো দৈনিক পত্রিকায় সনদ হারানোর একটি বিজ্ঞাপন দিন।
  3. অনলাইন আবেদন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভিস পোর্টালে গিয়ে Duplicate Certificate সিলেক্ট করে আবেদন ফর্ম পূরণ করুন। .
  4. ফি প্রদান: নির্ধারিত পেমেন্ট স্লিপ দিয়ে সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করুন। .
  5. ডকুমেন্ট জমা: পেমেন্ট স্লিপ, জিডির কপি, পত্রিকা বিজ্ঞাপন কাটিং ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে জমা দিয়ে দ্বি-নকল কপি সংগ্রহ করতে হবে। .
💡 সহায়তা প্রয়োজন? আবেদনের নিয়ম বা প্রসেসিং নিয়ে কোনো সমস্যা হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। .
রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড ছাড়া কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সার্টিফিকেট আবেদন করা যায়? +

না, রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড ছাড়া সরাসরি মূল সনদের আবেদন করা সম্ভব নয়। .

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মূল সনদের (Original Certificate) আবেদনের সময় চূড়ান্ত বর্ষের (Final Year) এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের কপি সাবমিট করা বাধ্যতামূলক। .আপনার কাছে এই ডকুমেন্টগুলো না থাকলে প্রথমে এগুলো উত্তোলন বা ডুপ্লিকেট কপির ব্যবস্থা করতে হবে। .

💡 সহায়তা প্রয়োজন? আপনার যদি রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড হারিয়ে গিয়ে থাকে এবং তা উত্তোলনে অভিজ্ঞদের পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হয়, তবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। .

গুরুত্বপূর্ণ নোট:

বি: দ্র: মূল সনদ (Main Certificate) নেয়ার সময় সাময়িক সনদের মূল কপি জমা দিতে হবে।

এবং এটি আপনাকে National University (NU) গাজীপুরে এসে সংগ্রহ করতে হবে। .

কমপ্লিট ফাইল নমুনা
ফরম ডাউনলোড করুন
Download PDF
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য আবেদন ফরম ডাউনলোড

 

কোন কোন ভুলের কারণে আবেদন সেন্ডব্যাক (Send Back) হয়?

ভুল বা অস্পষ্ট ডকুমেন্ট আপলোড: অন্য কারো তথ্য আপলোড করা, ঝাপসা/অস্পষ্ট স্ক্যান কপি দেওয়া বা প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন: এডমিট/রেজিস্ট্রেশন কার্ড) বাদ দেওয়া। .
আবেদন ফরমে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর না থাকা: আবেদন ফরমটি ডাউনলোড করে তাতে নিজ কলেজের অধ্যক্ষের স্বাক্ষর ও সিল না নিয়ে জমা দেওয়া। .
ভুল তথ্য প্রদান: নাম, রেজিস্ট্রেশন নম্বর বা পাসের সন ভুল দেওয়া। .এমন হলে আবেদনটি বাতিল হবে ও জমাকৃত অর্থ অফেতযোগ্য। .
💡 পরামর্শ: কোনো বড় ধরনের ভুল হলে বা আবেদন আটকে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মেইন ক্যাম্পাসের আইসিটি সেল (ICT Cell) বা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে সরাসরি যোগাযোগ করে লিখিত আবেদনের মাধ্যমে তথ্য সংশোধন করিয়ে নেওয়া সম্ভব। .

Old Batch Original Certificate

National University Old Batch Original Certificate Sample

Original Certificate-online Avalable data

nu original certificate sample

সেবা নিতে চান?

আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।