⚠️ সতর্কতা!

এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই পেজের কোনো কন্টেন্ট কপি, স্ক্রিনশট, স্নিপ বা ডাউনলোড করা যাবে না।
সব ধরনের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
সমস্ত সেবা

সাময়িক সনদ (Provi: Certificate)

জাতীয় বিশ্বঃ অনার্স,ডিগ্রি,মাস্টার্স ও প্রফেঃ কোর্সের সাময়িক সনদ (Provisional Certificate) তোলার সঠিক নিয়ম

আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
৳ ৫০৫/-

ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট বা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারেন।


Provisional Certificate (সাময়িক সনদ) উত্তোলন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
সাময়িক সনদ বা প্রোভিশনাল সার্টিফিকেট কী? +
জাতীয় বিশ্বঃ অধীনে যেকোনো কোর্সের চূড়ান্ত ফলাফল (Final Result) প্রকাশের পর মূল বা অরিজিনাল সার্টিফিকেট হাতে পাওয়ার পূর্ব পর্যন্ত সাময়িকভাবে যে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দেওয়া হয়, তাকেই সাময়িক সনদ বা প্রোভিশনাল সার্টিফিকেট বলে। চাকুরির আবেদন বা উচ্চশিক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাময়িক সনদ (Provisional Certificate) কি কলেজ থেকে সংগ্রহ করতে হয় নাকি সরাসরি বোর্ড থেকে? +
যদি শিক্ষার্থী সব বিষয়ে একবারেই উত্তীর্ণ হয় 👉 তবে কলেজ থেকেই সরাসরি Provisional Certificate ও মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে পারবেন।

কিন্তু যদি শিক্ষার্থী কোন এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয় এবং পরে সেই বিষয়ে উত্তীর্ণও হয় 👉 সেক্ষেত্রে Provisional Certificate ও মার্কশীট/একাডেমিট ট্রান্সক্রিপ্ট কলেজে পাঠানো হয় না। অনলাইনের মাধ্যমে আবেদন করে Provisional Certificate ও মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট জাতীয় বিশ্বঃ থেকে উত্তোলন করতে হয়।
রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ (Expired) হয়ে গেলে কি সাময়িক সনদ পাওয়া যাবে? +
হ্যাঁ, যদি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকাকালীন বা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশ নিয়ে পাস করে থাকেন, তবে ফলাফল প্রকাশের পর অবশ্যই সাময়িক সনদ (Provi: Certificate) পাবেন। তবে ফলাফল ডাটাবেজে কোনো জটিলতা থাকলে আগে আইসিটি (ICT) সেল থেকে তা আপডেট করে নিতে হবে।
সাময়িক সনদে ভুল (যেমন: নামের বানান) থাকলে করণীয় কী? +
সাময়িক সনদে নামের বানান ভুল থাকলে, শুধু সাময়িক সনদ (Provisional Certificate) সংশোধন করিলেই সমাধান হবে না, তা সংশোধনের জন্য নির্দিষ্ট পেটার্ন রয়েছে, বিস্তারিত জনতে “সেবা খুঁজি“ ওয়েব পোর্টালে সংশোধন বিষয়ক ফাইল ওপেন করুন।
অনার্স বা ডিগ্রির ইম্প্রুভমেন্ট (Improvement) পরীক্ষার পর সাময়িক সনদ কীভাবে তুলবো? +
ইম্প্রুভমেন্ট পরীক্ষার পর যদি আপনার জিপিএ (GPA) রেজাল্ট পরিবর্তন হয়, তবে নতুন সমন্বিত ফলাফল (Consolidated Result) শীট দিয়ে সাময়িক সনদের জন্য আবেদন করতে হবে।
সাময়িক সনদ হারিয়ে গেলে কি নতুন করে তোলা যায়? +
হ্যাঁ, সাময়িক সনদ হারিয়ে গেলে প্রথমে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করতে হবে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। এরপর জিডি কপি ও পেপার কাটিংসহ ডুপ্লিকেট (Duplicate) সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
সাময়িক সনদ কি বিদেশে উচ্চশিক্ষার জন্য গ্রহণযোগ্য? +
হ্যাঁ, সাময়িক সনদ দিয়ে বিদেশে উচ্চশিক্ষা বা ভিসার আবেদন করা যায়। তবে বিদেশি বিশ্ববিদ্যালয় ও দূতাবাসগুলো মূল সনদকে (Original Certificate) চূড়ান্ত অগ্রাধিকার দেয়। তাই যেকোনো জটিলতা এড়াতে সাময়িক সনদের পরিবর্তে মূল সনদটি সংগ্রহ করে শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত (Attestation) করে নেওয়াই সবচেয়ে নিরাপদ।"
সাময়িক সনদ ও মূল সনদের মধ্যে তফাৎ কী? +
সাময়িক সনদ (Provisional Certificate) সাময়িক সময়ের জন্য দেওয়া হয় এবং এটিতে সাধারণত পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর থাকে। অন্যদিকে মূল বা অরিজিনাল সনদটি স্থায়ী এবং এতে উপাচার্য (VC) মহোদয়ের স্বাক্ষর থাকে, যা দেশ-বিদেশে সর্বজনীনভাবে গ্রহণযোগ্য।

গুরুত্বপূর্ণ নোট:

সাময়িক সনদ হারিয়ে গেলে প্রথমে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করতে হবে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। এরপর জিডি কপি ও পেপার কাটিংসহ দ্বি-নকল (Duplicate Provi: Certificate) অনলাইনে আবেদন করতে হবে।

কমপ্লিট ফাইল নমুনা


ফরম ডাউনলোড করুন Download PDF
Downloads original uploaded .pdf file

Provisional Certificate 2022

Provisional Certificate 2022

Academic Transcript 2022

Academic Transcript 2022

Marks Certificate 2009

Marks Certificate 2009

Provisional Certificate 2009

Provisional Certificate 2009

Provisional Certificate 2004

Provisional Certificate 2004

Marksheet 2004

Marksheet 2004




সেবা নিতে চান?

আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।