জাতীয় বিশ্ববিদ্যালয় নাম সংশোধন | NU Certificate Correction

⚠️ সতর্কতা!

এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই পেজের কোনো কন্টেন্ট কপি, স্ক্রিনশট, স্নিপ বা ডাউনলোড করা যাবে না।
সব ধরনের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
হোমপেজে ফিরুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক নথিপত্র সংশোধন (Correction) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রক্রিয়া। অনেক সময় অসাবধানতাবশত রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, মার্কশীট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সনদে (সার্টিফিকেট) শিক্ষার্থীর নাম কিংবা পিতা-মাতার নাম ভুল চলে আসে।

এই ভুলগুলো আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও ভবিষ্যতে সরকারি চাকরি, উচ্চশিক্ষা বা বিদেশে গমনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সঠিক সময়ে আপনার মূল সনদ ও কাগজপত্র সংশোধন করে নেওয়া জরুরি।


কীভাবে আবেদন করবেন: এমতাবস্থায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড সংশোধন ফরম ডাউনলোড ও পূরণ করতে হবে। এরপর কলেজ অধ্যক্ষের সুপারিশ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ স্টুডেন্ট লগইনের (Student Login) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

এটি একজন শিক্ষার্থীর সম্পূর্ণ একাডেমিক ডাটাবেস আপডেট করার একটি আইনি প্রক্রিয়া। এর তিনটি প্রধান দিক রয়েছে:

  • অফিশিয়াল এক্সচেঞ্জ: এটি একটি বিনিময় প্রক্রিয়া। আপনি ভুল থাকা মূল কপিটি জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেকর্ড বুক থেকে সেটি অকার্যকর করেন এবং নতুন বৈধ কপি গ্রহণ করেন।

প্রয়োজনীয় কাগজপত্র

পরামর্শকের নির্দেশনা অনুযায়ী সংশোধনের আবেদন করার সময় সঠিক নথিগুলো অবশ্যই সঙ্গে রাখতে হবে।

১। ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
২। রেজিস্ট্রেশন কার্ড
৩। এডমিট কার্ড
৪। সাময়িক/মূল সনদ
৫। মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট
৬। SSC,HSC সার্টিফিকেট
৭। বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
৮। জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ
৯। মাস্টার্স/প্রফেঃ কোর্স সংশোধন ক্ষেত্রে অনার্স/পার্ট-১ সংশোধিত রেজিঃ কপি
১০। ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)

আরো বিস্তারিত জানুন


সেবা নিতে চান?

আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।