ডকুমেন্ট সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা
মানোন্নয়ন পরীক্ষা দিলে মূল সনদ কলেজে যায় না। শিক্ষার্থীকে সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে এটি নিতে হয়।
হ্যাঁ, সনদ হারালে পুনরায় তোলা সম্ভব। এর জন্য ‘দ্বি-নকল’ কপির আবেদন করতে হবে।
সাধারণত ২১-৩০ কর্মদিবস সময় লাগে। জরুরি প্রয়োজনে দ্রুত সংগ্রহের সুযোগ রয়েছে।
সাময়িক সনদের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। মূল সনদ না পাওয়া পর্যন্ত এটি কার্যকর থাকে।
প্রথমে থানায় একটি জিডি করুন। এরপর জিডি কপি নিয়ে নতুন আবেদন করুন।
বিদেশে অনেক ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য। তবে কিছু ক্ষেত্রে মূল সনদ প্রয়োজন হতে পারে।

জাতীয় বিশ্ব: Provisional Certificate ও মার্কশীট কখন পাওয়া যাবে ?
জাতীয় বিশ্ব: (NU) অধীনে পড়াশোনা সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য Provisional Certificate ও মার্কশীট উত্তোলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এটি কেবল একটি কাগজ নয়, বরং শিক্ষার্থীর দীর্ঘ চার বছরের পরিশ্রম ও একাডেমিক সাফল্যের সরকারি স্বীকৃতি। আপনি যদি উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি কিংবা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করেন, তবে সঠিক সময়ে সঠিক নিয়মে এই নথিপত্রগুলো সংগ্রহ করা অপরিহার্য।
🔹 Provisional Certificate ও মার্কশীট কী?
সহজ কথায়, Provisional Certificate ও মার্কশীট হলো আপনার শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত প্রমাণপত্র। আপনি যখন জাতীয় বিশ্ব: অধীনে অনার্স, মাস্টার্স, ডিগ্রি বা প্রফেশনাল কোনো কোর্স সফলভাবে সম্পন্ন করেন, তখন বিশ্ববিদ্যালয় আপনাকে এই সনদ প্রদান করে। এটি প্রমাণ করে যে আপনি নির্দিষ্ট জিপিএ বা গ্রেড নিয়ে আপনার পাঠ্যক্রম সফলভাবে শেষ করেছেন।
জাতীয় বিশ্ব: সাধারণত দুই ধরণের সনদ পাওয়া যায়:
১. সাময়িক সনদ (Provisional Certificate): চূড়ান্ত ফলাফল প্রকাশের পর মূল সনদ তোলার আগ পর্যন্ত এটি দেওয়া হয়।
২. মূল সনদ (Original Certificate): এটি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সনদ, যা সাধারণত সাময়িক সনদের কিছু সময় পর ইস্যু করা হয়।
- আপনি যদি সব বিষয়ে একবারেই উত্তীর্ণ হন 👉 তবে কলেজ অফিস থেকেই সরাসরি Provisional Certificate ও মার্কশীট সংগ্রহ করতে পারবেন।
- কিন্তু যদি কোনো বিষয়ে অকৃতকার্য হন এবং পরে সেই বিষয়ে উত্তীর্ণও হন 👉 সেক্ষেত্রে আপনার Provisional Certificate–মার্কশীট কলেজে পাঠানো হয় না। অনলাইনের মাধ্যমে আবেদন করে Provisional Certificate ও মার্কশীট উত্তোলন করতে হয়।
এ অবস্থায় শিক্ষার্থীর করণীয়ঃ
যে সকল শিক্ষার্থীর Provisional Certificate ও মার্কশীট সম্পর্কে কোন তথ্য কলেজে যায় না, সে সকল শিক্ষার্থী সরাসরি জাতীয় বিশ্ব: অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে Provisional Certificate ও মার্কশীট উত্তোলন আবেদন করতে হবে। প্রক্রিয়াটি হলো:
- জাতীয় বিশ্ব: অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন জমা করতে হবে।
- নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে জমা দিন।
- আবেদন সফল হলে আপনার প্রোফাইলে নির্দিষ্ট সময়ের পর “Certificate/Marksheet Print Status” দেখা যাবে।
- প্রিন্ট স্ট্যাটাস পাওয়া গেলে সরাসরি জাতীয় বিশ্ব: ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে Provisional Certificate ও মার্কশীট সংগ্রহ করতে পারবেন।
স্মরণ রাখুন:
- Provisional Certificate (সামিয়ক সনদ) প্রত্যেক পাসকৃত শিক্ষার্থী সংগ্রহ করতে পারবেন।
- মূল সার্টিফিকেট হল চূড়ান্ত ডকুমেন্ট, তাই সাময়িক সনদ জমা দিয়ে মূল সাটিফিকেট উত্তোলন করতে হয়।
📄 সাময়িক সনদ Provisional Certificate-মার্কশীট উত্তোলন
প্রয়োজনীয় কাগজপত্র
- কলেজ সুপারিশপত্র (Principal Recommendation)
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- Consolidated রেজাল্ট
- এক কপি রঙিন ছবি (পাসপোর্ট সাইজ)
- জাতীয় পরিচয়পত্র (NID/Smart ID)
প্রতি কপি
বিকাশ (bKash), নগদ (Nagad) , রকেট (Rocket) , সোনালী ব্যাংক অনলাইন ব্যাংকিং
➡️ আপনার সুবিধামতো যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে আবেদন ফি জমা দিন।
ফি সফলভাবে পরিশোধের পর পেমেন্ট রসিদ বা স্ক্রিনশট সংরক্ষণ করা বাধ্যতামূলক — এটি আবেদন যাচাইয়ের সময় প্রয়োজন হবে। সার্টিফিকেট -মার্কশীট সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন।
🎓 ২০২২ সাল ও পরবর্তী শিক্ষার্থীদের জন্য বিশেষ নিয়ম
জাতীয় বিশ্ব: সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, পাস করার সালভেদে Provisional Certificate ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের নিয়ম নিচে দেওয়া হলো:
- রেগুলার (নিয়মিত) শিক্ষার্থী: ২০২২ সাল বা তার পরে যারা নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন, তাদের Provisional Certificate ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট সরাসরি সংশ্লিষ্ট কলেজে পাঠানো হয়। এই ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যাংক ড্রাফট বা ফি জমা দেওয়ার প্রয়োজন নেই।
- অনিয়মিত বা মানোন্নয়ন (Improvement) শিক্ষার্থী: ইমপ্রুভমেন্ট বা অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে Provisional Certificate ও ট্রান্সক্রিপ্ট কলেজে পাঠানো হয় না। তাদের জাতীয় বিশ্ব: সাইটের মাধ্যমে নির্ধারিত ফি ও ব্যাংক ড্রাফট জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অনুমোদনের পর জাতীয় বিশ্ব: থেকে এটি সংগ্রহ করতে হবে।
- সাময়িক ভাবে সাময়িক সনদ (Provisional Certificate): রেগুলার বা ইমপ্রুভ যে কোনো পরীক্ষার্থীকেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী Provisional Certificate ও মার্কশীট/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেয়া হবে। তবে মূল সনদ (Originial Certificate) অনুমোদন না করা পর্যন্ত সাময়িক সনদ (Provisional Certificate) সব ক্ষেত্রে বৈধ ডকুমেন্ট হিসেবে গণ্য হবে।
সহযোগী লিংকঃ
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন জানতে বিস্তারিত নির্দেশনা দেখুন ক্লিক করুন।
- সাময়িক সনদ -মার্কশীট সংশোধন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
- দ্বি-নকল সনদ -মার্কশীট উত্তোলন ক্লিক করুন।
- মূল সনদ উত্তোলন সম্পর্কে জানতে ক্লিক করুন।
- আর্জেন্ট প্রসেস জানতে আমাদের নোটিফিকেশন/কনট্যাক্ট ব্যবহার করুন।
৫-৭ কর্মদিবসে সামিয়ক সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন করা সম্ভব। শিক্ষার্থী নিজে উপস্থিত না থাকলেও চিন্তার কিছু নেই—আমাদের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাবে।






আপনার এই আর্টিকেলটি খুবই তথ্যপূর্ণ এবং উপকারী হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি ভবিষ্যতেও এমন আরও ভালো তথ্য পাবো। শুভ কামনা!
ধন্যবাদ
আমজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দেওয়া নির্ধারিত সময়ের আগেই আমার ডকুমেন্টস গুলো আমাকে দিয়ে ছিলেন, আপনার এই উপকারের কথা আমার মনে থাকবে, ভবিষ্যতেও এমন সার্ভিস আশা করছি। ধন্যবাদ।
ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো
Thank you so much Amzad vaiya.. Thik somoy moto ami amr papers gulo haate peyechi…ei muhurte pepar gula onk dorkar chilo amr
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য। 🎓
আসলেই আমাদের চেষ্টা থাকে যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজেই সঠিক পদ্ধতিতে সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট পেতে পারে।
এই মুহূর্তে আপনার কাগজপত্র কাজে লাগবে জানতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
সঠিক গাইডলাইন ও ধৈর্য ধরলে যে কেউ নিজের সনদ হাতে পেতে পারেন।
আমাদের সাইটে সব ধাপ বিস্তারিত দেওয়া আছে। প্রয়োজনে প্রশ্ন করবেন।
শুভকামনা আপনার ভবিষ্যৎ পথচলার জন্য।
Great work you are doing Vai. Thanks a lot for helping people.
Thank you
ভাই এতো অল্প সময়ের মধ্যে কাজ করে দেয়ার জন্য ধন্যবাদ।আপনার কাজ খুবই নিখুত সময়ও কম নেন।এই উপকারের কথা আমার মনে থাকবে, ভবিষ্যতেও এমন সার্ভিস আশা করছি।
আমি চেষ্টা করবো ইনশাল্লাহ