🎓 মূল সনদ (Original Certificate) উত্তোলন কী এবং কেন জরুরি?
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ডিগ্রি, মাস্টার্স বা প্রফেশনাল কোর্স সম্পন্ন করার পর মূল সনদ Original Certificate NU – উত্তোলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চাকরি, উচ্চশিক্ষা, সরকারি ও বেসরকারি কাজে এই সনদ বাধ্যতামূলক প্রমাণপত্র হিসেবে বিবেচিত হয়। অতএব, সময়মতো নির্ধারিত নিয়ম মেনে এটি সংগ্রহ করা উচিত।
📥 মূল সনদ Original Certificate NU – কিভাবে ঘরে বসে সংগ্রহ করবেন
প্রথমেই আপনাকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। যদিও ফরম পূরণের আগে প্রয়োজনীয় কাগজপত্র একত্রিত করে রাখা ভাল, এতে ভুলের ঝুঁকি কমে।

📄 প্রয়োজনীয় কাগজপত্র ফি ও পরিশোধের মাধ্যম
মূল সনদ উত্তোলনের সময় নিচের নথিগুলো অবশ্যই সঙ্গে রাখতে হবে:
- অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড (শেষ বর্ষ)
- সাময়িক সনদ
- মার্কশিট
- জাতীয় পরিচয়পত্র (NID/Smart ID)
👉 সব কাগজপত্র পরিষ্কার ও সঠিক হতে হবে।
ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট বা সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যবহার করতে পারেন।
➡️ শিক্ষার্থীরা সুবিধামতো যেকোনো মাধ্যম ব্যবহার করতে পারেন।
🧾 মূল সনদ প্রস্তুতির সময়কাল
সাধারণত সবকিছু ঠিক থাকলে ১৫–২১ কর্মদিবসের মধ্যে মূল সনদ প্রস্তুত হয়। তবে প্রশাসনিক কারণে কখনও প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। তাই আবেদনের পর অনলাইনে স্ট্যাটাস নিয়মিত চেক করা পরামর্শযোগ্য।
🕘 ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের সময়সূচি
ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার সাধারণত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। ফলে অফিস সময়ের মধ্যে এসে সার্টিফিকেট সংগ্রহ করা সুবিধাজনক।
⚠️ দ্বি-নকল (Duplicate) মূল সনদ উত্তোলন
মূল সনদ হারিয়ে গেলে বা নষ্ট হলে দুশ্চিন্তার কিছু নেই। এক্ষেত্রে Duplicate issue (দ্বি-নকল) এর জন্য আবেদন করা যায়। তবে, দ্বি-নকলের জন্য আলাদা ফরম ও অতিরিক্ত নথি প্রয়োজন হয়।
বিস্তারিত নিয়ম জানতে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করুন।
🏆কমপ্লিট ফাইল নমুনা
সহযোগী লিংকঃ
- 🎓 একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন জানতে বিস্তারিত নির্দেশনা দেখুন , ক্লিক করুন।
- 📝 মূল সার্টিফিকেট সংশোধন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
- 🔑 স্টুডেন্ট প্যানেল লিংক।
- 📄 দ্বি-নকল (Duplicate issue) সনদ উত্তোলন নিয়ম জানুন।
- 🚀 আর্জেন্ট প্রসেস জানতে আমাদের নোটিফিকেশন/কনট্যাক্ট ব্যবহার করুন।
সংক্ষিপ্ত FAQ
সার্টিফিকেট ও মার্কশীট সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
সাধারণ প্রশ্ন ও উত্তর
যদি কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করে, তাহলে সার্টিফিকেট কলেজে যায় না। তবে পরে পরীক্ষায় উত্তীর্ণ হলেও এটি কলেজে পাঠানো হয় না। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে নির্ধারিত ফি দিয়ে সার্টিফিকেট ও মার্কশীট সংগ্রহ করতে হয়।
হ্যাঁ, সার্টিফিকেট বা মার্কশীট হারিয়ে গেলে নতুন করে উঠানো যায়। এজন্য দ্বি-নকল কপির জন্য আবেদন করতে হয়। এছাড়া নির্ধারিত ফি জমা দিতে হয়।
বিস্তারিত জানতে দ্বি-নকল সার্টিফিকেট উত্তোলনের নিয়ম দেখুন।
সাধারণত ২ থেকে ৩ মাস সময় লাগে। তবে দ্রুত সংগ্রহ করতে চাইলে বিশেষ সুপারিশ প্রয়োজন হতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগতে পারে।
সাধারণত সাময়িক সনদের নির্দিষ্ট মেয়াদ নেই। তবে মূল সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত এটি ব্যবহার করা যায়। তাই এই সময়ের মধ্যে এটি বৈধ থাকে।
সাময়িক সনদ হারিয়ে গেলে দেরি না করে আবেদন করতে হবে। প্রথমে একটি জিডি করতে হয়। এরপর আবেদনপত্র ও ফি জমা দিয়ে দ্বি-নকল সনদ সংগ্রহ করা যায়।
হ্যাঁ, অনেক ক্ষেত্রে সাময়িক সনদ গ্রহণযোগ্য। তবে সব জায়গায় এটি গ্রহণ করা হয় না। তাই অনেক সময় মূল সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।
সাধারণত জরুরি ভিত্তিতে ৫–৭ কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট উত্তোলন করা সম্ভব। তবে শিক্ষার্থী নিজে উপস্থিত না থাকলেও চিন্তার কিছু নেই—আমাদের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাবে।






আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ওয়েবসাইট আমিও আমার সার্টিফিকেট মার্কশিট সংশোধন করিয়ে আমার মূল সার্টিফিকেট ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলে আজকে 10/03/2026 তারিখে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ পেয়েছি। ❤️❤️❤️❤️
কথায় আর কাজে মিল রাখা হচ্ছে মানুষের নৈতিক দায়িত্ব। যেটা এই প্রতিষ্টান অক্ষরে অক্ষরে পালন করে। আমার সাটিফিকেট সংশোধন ও মূল সাটিফিকেট উত্তোলন সবকিছুতে অতুলনীয় অবদান রেখেছে। অসংখ্য ধন্যবাদ আমজাদ ভাই ❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে। “সেবা খুঁজি” আমার একার প্রচেষ্টায় চললেও এর সাফল্য আসে আপনাদের মতো শিক্ষার্থীদের আস্থা ও সেবাপ্রাপ্তির সন্তুষ্টিতে। আপনার সনদ সংশোধন ও উত্তোলনের কাজটুকু করে দিতে পেরে ভালো লাগল। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।