জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) অধীনে পড়াশোনা সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট-মার্কশীট উত্তোলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এটি শিক্ষার্থীর একাডেমিক সাফল্যের সরকারি স্বীকৃতি প্রদান করে এবং উচ্চশিক্ষা, চাকরি বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্টিফিকেট-মার্কশীট উত্তোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি
সার্টিফিকেট-মার্কশীট উত্তোলনঃ কখন পাওয়া যায়?
সাধারণত একজন শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার ২ থেকে ৩ মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেতৃেত্বে স্ব স্ব কলেজে সার্টিফিকেট এবং মার্কশীট হার্ড কপি পাঠিয়ে দেয় হয়।
- আপনি যদি সব বিষয়ে একবারেই উত্তীর্ণ হন 👉 তবে কলেজ অফিস থেকেই সরাসরি সার্টিফিকেট–মার্কশীট সংগ্রহ করতে পারবেন।
- কিন্তু যদি কোনো বিষয়ে অকৃতকার্য হন এবং পরে সেই বিষয়ে উত্তীর্ণও হন 👉 সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট–মার্কশীট কলেজে পাঠানো হবে না। অনলাইনের মাধ্যমে আবেদন করে সার্টিফিকেট-মার্কশীট উত্তোলন করতে হয়।
এ অবস্থায় শিক্ষার্থীর করণীয়ঃ
যে সকল শিক্ষার্থীর সার্টিফিকেট এবং মার্কশীট সম্পর্কে কোন তথ্য কলেজে যায় না, সে সকল শিক্ষার্থী সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে সার্টিফিকেট এবং মার্কশীট উত্তোলন আবেদন করতে হয়। প্রক্রিয়াটি হলো:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন জমা করতে হবে।
- নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে জমা দিন।
- আবেদন সফল হলে আপনার প্রোফাইলে নির্দিষ্ট সময়ের পর “Certificate/Marksheet Print Status” দেখা যাবে।
- প্রিন্ট স্ট্যাটাস পাওয়া গেলে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে সার্টিফিকেট-মার্কশীট সংগ্রহ করতে পারবেন।
স্মরণ রাখুন:
- Provisional Certificate (সামিয়ক সনদ) প্রত্যেক পাসকৃত শিক্ষার্থী সংগ্রহ করতে পারবেন।
- মূল সার্টিফিকেট হল চূড়ান্ত ডকুমেন্ট, তাই সাময়িক সনদ জমা দিয়ে মূল সাটিফিকেট উত্তোলন করতে হয়।
📄 সার্টিফিকেট -মার্কশীট উত্তোলন
প্রয়োজনীয় কাগজপত্র
- কলেজ সুপারিশপত্র (Principal Recommendation)
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- Consolidated রেজাল্ট
- এক কপি রঙিন ছবি (পাসপোর্ট সাইজ)
- জাতীয় পরিচয়পত্র (NID/Smart ID)
ফি পরিশোধের মাধ্যমঃ
বিকাশ (bKash), নগদ (Nagad) , রকেট (Rocket) , সোনালী ব্যাংক অনলাইন ব্যাংকিং
➡️ আপনার সুবিধামতো যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে আবেদন ফি জমা দিন।
ফি সফলভাবে পরিশোধের পর পেমেন্ট রসিদ বা স্ক্রিনশট সংরক্ষণ করা বাধ্যতামূলক — এটি আবেদন যাচাইয়ের সময় প্রয়োজন হবে। সার্টিফিকেট -মার্কশীট সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন।
উপসংহারঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট -মার্কশীট উত্তোলন প্রক্রিয়া দুই ধাপে হয়—রেগুলার উত্তীর্ণরা কলেজ থেকে, আর ইমপ্রুভ/অনিয়মিত বা ফেল থেকে পাশ করা শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট -মার্কশীট সম্পর্কে আবেদনপত্রে কলেজ সুপারিশ নিয়ে অনলাইনের মাধ্যামে আবেদন করতে হয়। সঠিক নিয়ম মেনে আবেদন করলে সার্টিফিকেট -মার্কশীট উত্তোলনে সময় ও ভোগান্তি কমে যায়।
সহযোগী লিংকঃ
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন জানতে বিস্তারিত নির্দেশনা দেখুন , ক্লিক করুন।
- সার্টিফিকেট -মার্কশীট সংশোধন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
- দ্বি-নকল সার্টিফিকেট -মার্কশীট উত্তোলন ক্লিক করুন।
- মূল সার্টিফিকেট উত্তোলন সম্পর্কে জানতে ক্লিক করুন।
- আর্জেন্ট প্রসেস জানতে আমাদের নোটিফিকেশন/কনট্যাক্ট ব্যবহার করুন।
প্রাসঙ্গিক প্রশ্ন/উত্তরঃ
যদি কোন শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল/অকৃতকার্য হয়, পরবর্তীতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরও সার্টিফিকেট- মার্কশীট কলেজে যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে নামমাত্র ফি দিয়ে সার্টিফিকেট=মার্কশীট সংগ্রহ করতে পারবেন।
হ্যাঁ, সার্টিফিকেট-মার্কশীট নষ্ট বা হারিয়ে গেলে তা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উঠানো যাবে, দ্বি-নকল কপি উত্তোলনের জন্য আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে NU দ্বি-নকল সার্টিফিকেট উত্তোলনের নিয়ম।
২-৩ মাস সময় লাগতে পারে, তবে দ্রুত বা আর্জেন্ট সংগ্রহের জন্য কলেজ কর্তৃপক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় নিয়ন্ত্রক স্যারের সুপারিশ প্রয়োজন হতে পারে।
সাধারণত সাময়িক সনদের নির্দিষ্ট মেয়াদ নেই। মূল সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত এটি বৈধ থাকে।
সাময়িক সনদ হারিয়ে গেলে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে দ্বি-নকল (Duplicate) সনদের জন্য আবেদন করতে হবে। এজন্য জিডি কপি, আবেদনপত্র এবং ফি জমা দিতে হয়।
হ্যাঁ, অনেক দেশে সাময়িক সনদ গ্রহণযোগ্য। তবে পরবর্তীতে মূল সার্টিফিকেট জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়/দূতাবাস মূল সার্টিফিকেট চাইতে পারে।
৫-৭ কর্মদিবসে সার্টিফিকেট ও মার্কশীট আর্জেন্ট প্রসেসিং করানো যাবে।






আপনার এই আর্টিকেলটি খুবই তথ্যপূর্ণ এবং উপকারী হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি ভবিষ্যতেও এমন আরও ভালো তথ্য পাবো। শুভ কামনা!
ধন্যবাদ
আমজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দেওয়া নির্ধারিত সময়ের আগেই আমার ডকুমেন্টস গুলো আমাকে দিয়ে ছিলেন, আপনার এই উপকারের কথা আমার মনে থাকবে, ভবিষ্যতেও এমন সার্ভিস আশা করছি। ধন্যবাদ।
ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো
Thank you so much Amzad vaiya.. Thik somoy moto ami amr papers gulo haate peyechi…ei muhurte pepar gula onk dorkar chilo amr
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য। 🎓
আসলেই আমাদের চেষ্টা থাকে যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজেই সঠিক পদ্ধতিতে সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট পেতে পারে।
এই মুহূর্তে আপনার কাগজপত্র কাজে লাগবে জানতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
সঠিক গাইডলাইন ও ধৈর্য ধরলে যে কেউ নিজের সনদ হাতে পেতে পারেন।
আমাদের সাইটে সব ধাপ বিস্তারিত দেওয়া আছে। প্রয়োজনে প্রশ্ন করবেন।
শুভকামনা আপনার ভবিষ্যৎ পথচলার জন্য।