দ্বি-নকল (Duplicate Issue) সংক্রান্ত প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর
সাধারণত রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডের জন্য ১৫ থেকে ৩০ কার্যদিবস সময় লাগে। তবে সার্টিফিকেট বা মার্কশীটের ক্ষেত্রে এই সময় ৩০ থেকে ৬০ কার্যদিবস পর্যন্ত হতে পারে।
যদি আপনার খুব দ্রুত দ্বি-নকল (duplicate issue) সনদ প্রয়োজন হয়, তবে সরাসরি “সেবা খুঁজি” টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ফলস্বরূপ, আমরা আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে সহায়তা করতে পারব।
প্রথমত, মূল কপি হারিয়ে গেলে বা নষ্ট হলে এর প্রয়োজন হয়। এছাড়া অন্যান্য বৈধ কারণ যেমন উচ্চশিক্ষার জন্য অতিরিক্ত কপির দরকার থাকলেও আপনি এটি উত্তোলন করতে পারবেন।
প্রকৃতপক্ষে এই ফি সাধারণত ফেরতযোগ্য নয়, কারণ এটি প্রশাসনিক কাজে ব্যয় করা হয়। সুতরাং, ব্যাংক ড্রাফট করার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন কোনো ভুল না হয়।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো:
- ব্যাংক ড্রাফট এর মূল কপি।
- থানায় করা সাধারণ ডায়েরি (জিডি)।
- পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কাটিং।
- জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি।
নিশ্চিতভাবেই বলা যায় যে, আইনিভাবে এটি সম্পূর্ণ বৈধ। মূলত দ্বি-নকল হিসেবে ইস্যুকৃত সনদটি আপনার মূল সনদের মতোই সকল কাজে ব্যবহারযোগ্য।
কেন দ্বি-নকল (duplicate issue) সনদ উত্তোলন প্রয়োজন হয় ?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো ডকুমেন্ট হারিয়ে গেলে,বা নষ্ট হলে অথবা নানান কারণে নতুন কপি প্রয়োজন হলে “দ্বি-নকল (duplicate issue)” সনদ উত্তোলন করতে হয়। এই গাইডে দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড, দ্বি-নকল এডমিট কার্ড, দ্বি-নকল সাময়িক সনদ ও মার্কশীট, দ্বি-নকল মূল সার্টিফিকেট এবং দ্বি-নকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট—এসব ডকুমেন্ট উত্তোলনের প্রয়োজনীয় ধাপ গুলো ও সময়সীমা বিস্তারিত দেওয়া হলো।
✅NU রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন
দ্বি-নকল (duplicate registration) রেজিঃ কার্ড উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- পাসপোর্ট সাইজ ছবি (১ কপি)
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
- রেজিস্ট্রেশন কার্ড কপি (যদি থাকে)
✅NU এডমিট কার্ড উত্তোলন
দ্বি-নকল (duplicate admit) এডমিট কার্ড উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
- এডমিট কার্ডের কপি (যদি থাকে)
✅NU সার্টিফিকেট/মার্কশীট উত্তোলন
দ্বি-নকল (duplicate certificate-marsheet) উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- সার্টিফিকেট/মার্কশীট এর কপি (যদি থাকে)
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
ওয়ানস্টপ সার্ভিস সেন্টার থেকে “দ্বি-নকল -(duplicate main certificate) মূল সার্টিফিকেট ” সংগ্রহ করতে সাময়িক সনদ জমা দেয়া আবশ্যক। তাই সাময়িক সনদ হারালে বা নষ্ট হলে, আগে দ্বি-নকল (duplicate provissional certificate) সাময়িক সনদ সংগ্রহ করতে হবে।
✅NU মূল সনদ (Original Certificate) উত্তোলন
দ্বি-নকল (duplicate main certificate) উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- মূল সার্টিফিকেট কপি (যদি থাকে)
- মার্কশীট কপি বা Consolidated রেজাল্ট
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
✅NU একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন
দ্বি-নকল (academic transcript) উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- সার্টিফিকেট-মার্কশীট
- পূর্বের একাডেমিক ট্রান্সক্রিপ্ট কপি (যদি থাকে)
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
মূল কপি নিজ হাতে থাকা সত্ত্বেও, বিদেশে অথবা বাংলাদেশের ভেতরে কোনো সরকারি বা বেসরকারি কাজে যদি দ্বি-নকল (duplicate issue) উত্তোলনের প্রয়োজন হয়, তাহলে নিচে উল্লেখিত ধাপ সঠিকভাবে অনুসরণ করলেই সহজেই আবেদন করা যাবে।
কলেজ অধ্যক্ষের সুপারিশসহ নির্ধারিত আবেদনপত্র প্রস্তুত করে তা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। প্রয়োজনে আবেদনপত্রের সঙ্গে থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) অথবা পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন সংযুক্ত করতে হবে।
সহযোগী লিংকঃ
- রেজিস্ট্রেশন কার্ড সংশোধন জানতে ক্লিক করুন।
- সার্টিফিকেট-মার্কশীট সংশোধন জানতে ক্লিক করুন।
- মূল সনদ (Original Certificate) উত্তোলন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
- আর্জেন্ট প্রসেস জানতে আমাদের নোটিফিকেশন/কনট্যাক্ট ব্যবহার করুন।
প্রাসঙ্গিক প্রশ্ন/উত্তরঃ
৫-৭ কর্মদিবস সময় লাগবে, জরুরি ভাবে দ্বি-নকল সনদ উত্তোলন।




