একাডেমিক ট্রান্সক্রিপ্ট Academic Transcript NU : অনার্স/পাস কোর্স/মাস্টার্স এবং প্রফেঃ কোর্স
একাডেমিক ট্রান্সক্রিপ্ট Academic Transcript NU কী ?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট U Academic Transcript NU একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি শিক্ষার্থীর একাডেমিক ফলাফলকে অফিসিয়ালি প্রমাণ করে, ফলে বহু ক্ষেত্রে—যেমন উচ্চশিক্ষা, চাকরি বা বিদেশ-ভিসার আবেদন—এটি অপরিহার্য হয়ে ওঠে । সেবা খুঁজি থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনে সহায়তা পেতে যোগাযোগ করুন
একাডেমিক ট্রান্সক্রিপ্ট NU- কেন গুরুত্বপূর্ণ?
একাডেমিক ট্রান্সক্রিপ্ট NU শিক্ষার্থীর অভিযোজনযোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, এবং শিক্ষাগত উন্নতি সর্ম্পকে প্রমাণ দেয়। এটি এমন একটি ডকুমেন্ট যা শিক্ষার্থীর পড়াশোনার সমস্ত ফলাফল এবং অর্জনকে সঠিকভাবে উপস্থাপন করে। চাকরি,উচ্চ শিক্ষার নিদিষ্ট কোন কোর্সে মাস্টার্স করতে, বা বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।
📄 প্রয়োজনীয় কাগজপত্র
- অধ্যক্ষের সুপারিশপত্রসহ আবেদন
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড (সকল বর্ষের)
- সাময়িক সনদ
- মার্কশিট
- HSC সার্টিফিকেট (অনার্সের জন্য)
- Honours সার্টিফিকেট (মাস্টার্সের জন্য)
- প্রিলিমিনারি মার্কশিট (মাস্টার্স পার্ট-২ এর জন্য)
💳 আবেদন ফি
ফি পরিশোধের মাধ্যমঃ বিকাশ, নগদ, রকেট বা সোনালী ব্যাংকিং।
➡️ আবেদন ফি পরিশোধের জন্য যেকোনো সুবিধাজনক মাধ্যম বেছে নিন।
✅২০২২ সাল বা তার পরে পাসকৃত শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট NU
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী (২০২২ সাল থেকে কার্যকর):
- রেগুলার শিক্ষার্থীরা (যারা নির্দিষ্ট নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে) → তাহলে তাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সরাসরি সংশ্লিষ্ট কলেজে পাঠানো হয়; এই কারণে তারা ব্যাংক ড্রাফট বা ফি দিতে হয় না।
- অন্যদিকে, ইমপ্রুভ বা অনিয়মিত পরীক্ষার্থী → তাদের ট্রান্সক্রিপ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নির্ধারিত সময় পর সংগ্রহ করতে হবে; এমনকি ব্যাংক ড্রাফট প্রয়োজন হবে।
ধাপে ধাপে একাডেমিক ট্রান্সক্রিপ্ট NU উত্তোলন প্রক্রিয়া
প্রথমে: রেগুলার শিক্ষার্থীদের জন্য (২০২২ সাল বা পরে)
- ১ কলেজ অফিসে যোগাযোগ করুন।
- ২ NU থেকে পাঠানো একাডেমিক ট্রান্সক্রিপ্ট লিস্টে নিজের নাম মিলিয়ে নিন।
- ৩ নির্ধারিত সময়মতো একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করুন।
অপরদিকে: অনিয়মিত / ইমপ্রুভ শিক্ষার্থীদের জন্য
- ১ NU ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করুন।
- ২ প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিন।
- ৩ NU রেজিস্ট্রার অফিসে ফরম জমা দিয়ে রসিদ সংগ্রহ করুন।
- ৪ নির্ধারিত সময় শেষে NU অফিস থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন করুন।
শেষে:
আপনার সার্টিফিকেট বা নিবন্ধন সমস্যার সমাধান পেতে এখনই যোগাযোগ করুন।
⚠️ দ্বি-নকল (Duplicate) একাডেমিক ট্রান্সক্রিপ্ট : Academic Transcript উত্তোলন
একাডেমিক ট্রান্সক্রিপ্ট Academic Transcript হারিয়ে গেলে বা নষ্ট হলে দুশ্চিন্তার কিছু নেই। এক্ষেত্রে Duplicate issue (দ্বি-নকল) একাডেমিক ট্রান্সক্রিপ্ট Academic Transcript এর জন্য আবেদন করতে হবে। তবে, দ্বি-নকলের জন্য আলাদা ফরম ও অতিরিক্ত নথি প্রয়োজন হয়।
বিস্তারিত নিয়ম জানতে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করুন।
🏆কমপ্লিট ফাইল নমুনা
সহযোগী লিংকঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
- মূল সার্টিফিকেট উত্তোলন নিময় ক্লিক করুন।
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংশোধন জানতে ক্লিক করুন।
- দ্বিনকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট Academic Transcript উত্তোলন ক্লিক করুন।
সংক্ষিপ্ত FAQ
- উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে।
- বিদেশে পড়াশোনা বা ভিসা প্রক্রিয়ায়।
- সরকারি ও বেসরকারি চাকরিতে একাডেমিক যোগ্যতা প্রমাণ করতে।
- একাডেমিক ফলাফল অফিসিয়ালি সার্টিফাই করার জন্য।
সাধারণত আবেদন করার পর ৫ থেকে ৭ কর্মদিবস। তবে কিছু ক্ষেত্রে সময় পরিবর্তিত হতে পারে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনুযায়ী।
দ্বি-নকল/ত্রি-নকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সুযোগ আছে,ডিজি কপি ও পেপার কাটিং সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
১ম/২য়/৩য় বর্ষের একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সুযোগ আছে, অনার্স কোর্স কমপ্লিট হওয়া প্রত্যেকজন শিক্ষার্থী প্রতি বর্ষের একাডেমিক ট্রান্সক্রিপ্ট আলাদা আলাদা উত্তোলন করতে পারবেন, ব্যাংক চার্জ প্রযোজ্য।
১৫-২১ কর্মদিবস সময় লাগতে পারে। আজেন্ট হলে যোগাযোগ করবেন।
৩-৫ কর্মদিবসের মধ্যে জরুরি ভাবে প্রসেসিং করে দেয়া যাবে। শিক্ষার্থী নিজে এসে ওয়ানস্টপ সার্ভিস থেকে সংগ্রহ করতে পারবেন।





