জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বি-নকল (Duplicate- রেজি: এডমিট, সার্টিফিকেট ও মার্কশীট, একাডেমিট ট্রান্সক্রিপ্ট) উত্তোলন — সম্পূর্ণ গাইড
কেন দ্বি-নকল (duplicate issue) সনদ উত্তোলন প্রয়োজন হয় ?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো ডকুমেন্ট হারিয়ে গেলে,বা নষ্ট হলে অথবা নানান কারণে নতুন কপি প্রয়োজন হলে “দ্বি-নকল (duplicate issue)” সনদ উত্তোলন করতে হয়। এই গাইডে দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড, দ্বি-নকল এডমিট কার্ড, দ্বি-নকল সাময়িক সনদ ও মার্কশীট, দ্বি-নকল মূল সার্টিফিকেট এবং দ্বি-নকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট—এসব ডকুমেন্ট উত্তোলনের প্রয়োজনীয় ধাপ গুলো ও সময়সীমা বিস্তারিত দেওয়া হলো।
✅রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন
দ্বি-নকল (duplicate registration card issue) রেজিঃ কার্ড উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- পাসপোর্ট সাইজ ছবি (১ কপি)
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
- রেজিস্ট্রেশন কার্ড কপি (যদি থাকে)
✅এডমিট কার্ড উত্তোলন
দ্বি-নকল (duplicate admit card issue) এডমিট কার্ড উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
- এডমিট কার্ডের কপি (যদি থাকে)
✅সার্টিফিকেট/মার্কশীট উত্তোলন
দ্বি-নকল (duplicate certificate-marsheet issue) উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- সার্টিফিকেট/মার্কশীট এর কপি (যদি থাকে)
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
ওয়ানস্টপ সার্ভিস সেন্টার থেকে “দ্বি-নকল -(duplicate main certificate) মূল সার্টিফিকেট ” সংগ্রহ করতে সাময়িক সনদ জমা দেয়া আবশ্যক। তাই সাময়িক সনদ হারালে বা নষ্ট হলে, আগে দ্বি-নকল (duplicate provissional certificate) সাময়িক সনদ সংগ্রহ করতে হবে।
✅মূল সার্টিফিকেট উত্তোলন
দ্বি-নকল (duplicate main certifcate issue) উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- মূল সার্টিফিকেট কপি (যদি থাকে)
- মার্কশীট কপি বা Consolidated রেজাল্ট
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
✅একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন
দ্বি-নকল (academic transcript issue) উত্তোলন
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- সার্টিফিকেট-মার্কশীট
- পূর্বের একাডেমিক ট্রান্সক্রিপ্ট কপি (যদি থাকে)
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- সাধারণ ডায়েরি (জিডি কপি)
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
মূল কপি নিজ হাতে থাকা সত্ত্বেও, বিদেশে অথবা বাংলাদেশের ভেতরে কোনো সরকারি বা বেসরকারি কাজে যদি দ্বি-নকল (duplicate issue) উত্তোলনের প্রয়োজন হয়, তাহলে নিচে উল্লেখিত ধাপ সঠিকভাবে অনুসরণ করলেই সহজেই আবেদন করা যাবে।
কলেজ অধ্যক্ষের সুপারিশসহ নির্ধারিত আবেদনপত্র প্রস্তুত করে তা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। প্রয়োজনে আবেদনপত্রের সঙ্গে থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) অথবা পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন সংযুক্ত করতে হবে।
সহযোগী লিংকঃ
- রেজিস্ট্রেশন কার্ড সংশোধন জানতে ক্লিক করুন।
- সার্টিফিকেট-মার্কশীট সংশোধন করতে এখানে ক্লিক করুন।
- মূল সার্টিফিকেট উত্তোলন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
- আর্জেন্ট প্রসেস জানতে আমাদের নোটিফিকেশন/কনট্যাক্ট ব্যবহার করুন।
প্রাসঙ্গিক প্রশ্ন/উত্তরঃ
রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডের জন্য সাধারণত ১৫ থেকে ৩০ কার্যদিবস সময় লাগতে পারে । সার্টিফিকেট-মার্কশীটের ক্ষেত্রে ৩০ থেকে ৬০ কার্যদিবস সময় লাগতে পারে।
বি-নকল (duplicate issue) সনদ দ্রুত পেতে “সেবা খুঁজি” টিমের সাথে যোগাযোগ করুন।
হারিয়ে বা নষ্ট হলে, অন্যান্য বৈধ কারণে যেমন শিক্ষাগত প্রয়োজনে অতিরিক্ত কপি দরকার হলে দ্বি-নকল (duplicate issue) উত্তোলন প্রয়োজন হতে পারে।
ফি সাধারণত ফেরতযোগ্য নয়, কারণ এটি প্রশাসনিক কাজের জন্য নেওয়া হয়। কখনো যদি ভূলক্রমে একাধিকবার ব্যাংক ড্রাফট হয়ে যায়,বা ভূল আবেদনে ব্যাংক ড্রাফট করে ফেলেন, তাহেল ঐ ফি ও অফেতযোগ্য। তাই সাবধানে ব্যাংক ড্রাফট করতে হবে। নেট সমস্যা থাকলে ব্যাংক ড্রাফট করতে বিরত থাকুন।
- দ্বি-নকল আবেদনকৃত ব্যাংক ড্রাফট কপি।
- সাধারণ ডায়েরি (জিডি কপি)।
- পত্রিকার বিজ্ঞাপন কপি।
- জাতীয় পরিচয়পত্র (NID) বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে হতে পারে।
দ্বি-নকল (duplicate issue) হিসেবে ইস্যুকৃত সনদ মূল সনদের মতোই আইনগতভাবে বৈধ।
৫-৭ কর্মদিবসে জরুরি ভাবে দ্বি-নকল (duplicate issue) সনদ উত্তোলন । শিক্ষার্থী নিজে এসে ওয়ানস্টপ সার্ভিস থেকে সংগ্রহ করতে পারবেন।




